সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রোববার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা

রোববার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ৩০ মে শনিবার শেষ হচ্ছে করোনা মহামারির কারণে ঘোষণা করা দীর্ঘ ছুটি। ৩১ মে, রোববার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা রাখার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে অবশ্য সীমিত আকারে কথাটি উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সকল সরকারি/আধা সরকারি/ স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী ও সন্তান সম্ভবা নারীগণ কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবে। এ ক্ষেত্র সব কর্মচারীদের ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সভা ছাড়া সব সভা অনলাইনে করার নির্দেশ দেয়া হয়। এ সময়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এদিকে এই সব স্বাস্থ্যসেবা জনিত নিষেধাজ্ঞা ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে এক জেলা থেকে অন্য জেলায় কেউ যাতায়াত করতে পারবেন না। রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না। শপিংমল হাট বাজার বিকেল ৪ টার মধ্যে বন্ধ করতে হবে। জরুরি পরিসেবা চালু থাকবে। এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্লাস চলবে অনলাইনে। ব্যাংক চালুর বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

নৌ-সড়ক পথে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বিমান কর্তৃপক্ষ বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বন্ধ থাকবে সব ধরণের সভা সমাবেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD