বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
স্বাস্থ্যবিধি মেনে চলতে বরিশালের সংস্কৃতি কর্মীদের আহ্বান

স্বাস্থ্যবিধি মেনে চলতে বরিশালের সংস্কৃতি কর্মীদের আহ্বান

Sharing is caring!

করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে স্বাস্থবিধি মেনে চলাচলের জন্য আহবান জানিয়েছেন বরিশালের সংস্কৃতিকর্মীরা।

শনিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই আহবান জানানো হয়।

বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সভাপতিম-লীর সদস্য শুভংকর চক্রবর্তী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল জেলা সভাপতি সৈয়দ দুলাল ও সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি, স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে দেশে মৃত্যু ও আক্রান্তের হার ক্রমশ বাড়ছে। বাংলাদেশ সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার কারণে এ পর্যন্ত বাংলাদেশে মৃত্যু ও আক্রান্তের হার তুলনামূলক অনেক কম। বরিশাল বিভাগে উল্লেখিত হার আরও নিম্নমুখী।

সম্প্রতি ঈদুল ফিতর ও রমজানের কারণে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। বরিশালে বিপণীবিতান খোলা না খোলার বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে ব্যবসায়ী মহলের সভায় বিপণীবিতান না খোলার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তারপরও আমরা গভীর উৎকণ্ঠার মধ্যে প্রত্যক্ষ করলাম, গত কয়েকদিন যাবত চকবাজার, ফজলুল হক এভিনিউ, কাটপট্টিসহ বরিশাল শহরের বিভিন্ন এলাকায় বিপণীবিতানগুলো স্বাস্থ্যবিধি না মেনে খোলা হচ্ছে। সামাজিক দূরত্ব না মেনে ক্রয়-বিক্রয় চলছে।

আমরা বরিশালের সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য লকডাউন, সামাজিক দূরত্ব মানা, সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারী নির্দেশ পালনের জন্য সকল মহল ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD