বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ২শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বরিশালে ২শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Sharing is caring!

বরিশালে ২ শত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (Hygienic kits) বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নগরীর নতুন বাজাররস্থ বেসরকারী উন্নয়ণ সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির পক্ষ থেকে এমভিএম- নেদারল্যান্ডস্ এর আর্থিক সহায়তায় করোনাভাইরাস কোভিড-১৯ প্রার্দুভাবের কারনে এই সামগ্রী বিতরণ করা হয়।

করোনা প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রসুলপুর, মহম্মদপুর ও পলাশপুরের ঘনবসতি এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর ২ শত পরিবারের মায়েদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (Hygienic kits) বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রতি পরিবারে ৫ টি মাস্ক, ৩ জোড়া হ্যান্ড গ্লোভস্, ২ টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১ টি করে হ্যান্ড স্যানিটাইজার, ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার ও সচেতনতামূলক প্রচার পত্র (লিফলেট) প্রদান করা হয়।

সার্বিক বিষয়টি সংস্থাটির নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জনকে অবহিত করে কার্যক্রম সম্পাদন করেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD