বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশাল বিভাগে আর্থিক সহায়তা পাবে ৪ লাখ ২০ হাজার পরিবার

বরিশাল বিভাগে আর্থিক সহায়তা পাবে ৪ লাখ ২০ হাজার পরিবার

Sharing is caring!

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির চলমান পরিস্থিতিতে বরিশাল বিভাগের ছয় জেলার ৪ লাখ ২০ হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া নগদ এককালীন আর্থিক সহায়তা।

ঈদের আগেই এসব অসহায় পরিবার মোবাইল ব্যাংকিং পরিসেবার ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতি পরিবার নগদ আড়াই হাজার টাকা করে এ সহায়তা পাবেন।

এই নগদ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষ রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে মুঠোফোনে এসব অসহায় পরিবারের সংখ্যা নিশ্চিত করেছেন বরিশাল বিভাগের ছয় জেলা প্রশাসক।

এসময় তারা জানিয়েছেন,ঈদের আগেই নিম্ন আয়ের এসব অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া জনপ্রতি আড়া হাজার টাকার সহায়তা।

এরমধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় একলাখ ৩০ হাজার,পটুয়াখালী ৭৫ হাজার, বরগুনা,ভোল ও পিরোজপুর জেলায় ৫৫ হাজার করে এবং ঝালকাঠি জেলায় ৫০ হাজার অসহায় পরিবার।

তারা আরো জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকালে গণভবন থেকে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকালে মোবাইল ব্যাংকিং পরিসেবার ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বরিশাল বিভাগের কয়েক হাজার অসহায় পরিবার আড়াই হাজার করে টাকা নগদ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD