বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ইয়াবাসহ আটক ট্রাক চালক-সহকারী কারাগারে

ইয়াবাসহ আটক ট্রাক চালক-সহকারী কারাগারে

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর নিউমার্কেট এলাকায় কক্সবাজার থেকে আসা ট্রাক থেকে ৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার চালক ও তার সহকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত আদালত।

তারা হলেন- চালক রাসেল মিয়া (২৮) ও তার সহকারী জাহাঙ্গীর আলম (২৩)।

সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২ এর সদস্যরা। এরপর মাদক আইনে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে ট্রাকে ইয়াবা আসছে এমন তথ্যের ভিত্তিতে রোববার সকালে নিউমার্কেটের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব-২ এর সদস্যরা। দুপুর পৌনে ১২টার দিকে ওই ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় চালক ও তার সহকারীর পকেট থেকে ৬ হাজার ১০০ পিস ইয়াব উদ্ধার করে র‌্যাব। এসময় ট্রাকটি জব্দ করা হয়।

সোমবার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে র‌্যাব। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD