বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে নতুন ২ জন করোনায়া আক্রান্ত,সংখ্যা বেড়ে ৩৬

বরিশালে নতুন ২ জন করোনায়া আক্রান্ত,সংখ্যা বেড়ে ৩৬

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে আরো ২ জন রোগী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার ১ ব্যক্তি ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত (সংযুক্তিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল) ১ জন চিকিৎসকসহ মোট ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো বাবুগঞ্জ উপজেলার ২ জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্সসহ মোট ৩ জনকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়েছে।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১১ জন, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলার প্রত্যেকটিতে ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD