বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘ইডিয়ট’ লিখলে গুগলে বেশি আসে ট্রাম্পের ছবি

‘ইডিয়ট’ লিখলে গুগলে বেশি আসে ট্রাম্পের ছবি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:   মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুগলে কোনো কিছু খুঁজতে সবচেয়ে বেশিবার ব্যবহৃত শব্দ হচ্ছে ‘ইডিয়ট’। আর এই শব্দটি লিখে গুগল ইমেজে খোঁজা হলে সবচেয়ে বেশি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। গত এক বছরেরও কম সময়ে যুক্তরাষ্ট্র থেকে এক মিলিয়নেরও বেশি বার ‘ইডিয়ট’ লিখে সার্চ করা হয়েছে গুগলে।

বুধবার (১২ ডিসেম্বর) রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে মার্কিন কংগ্রেসের মুখোমুখি হন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। কংগ্রেস শুনানির কথোপকথন থেকে এ তথ্য জানা যায়।
 
শুনানিতে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জো লোফগ্রেন বিষয়টির সঙ্গে গুগলের সম্পৃক্ততার কথা জানতে চান। উত্তরে গুগল প্রধান নির্বাহী জানান, ‘ইডিয়ট’ খোঁজার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছবি আসার ঘটনা প্রতিষ্ঠানটির ইচ্ছাকৃত কোনো বিষয় নয়। এমনকি বিষয়টি গুগলের নিয়ন্ত্রণেও হয় না বলেও দাবি করেন সুন্দর পিচাই। 

তিনি বলেন, গুগলে কোনো কিছু লিখে খোঁজা হলে ফলাফল কী আসবে তা সংশ্লিষ্টতা ও জনপ্রিয়তার মতো প্রায় ২০০টি বিষয়ের ওপর নির্ভর করে।
 
এক পর্যায়ে লোফগ্রেন আবারও প্রশ্ন করেন যে, তার দলের নাম লিখে গুগলে কোনো কিছু খোঁজা হলে ‘নেতিবাচক’ ফলাফল বেশি আসে কেন? উত্তরে বলেন, গুগলে ‘গুগল’ লিখে খোঁজা হলেও নেতিবাচক ফলাফল আসে।
 
গুগল বলছে, গত জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় এর প্রতিবাদে বিক্ষোভকারীরা একটি গান প্রকাশ করেন। ‘গ্রিন ডে’ নামে ওইখানে ‘ইডিয়ট’ শব্দটির সঙ্গে ট্রাম্পের ছবি জুড়ে প্রকাশ করা হয় অনলাইনে। আর তাতেই ইডিয়ট শব্দ খোঁজা হলে শীর্ষে চলে আসে মার্কিন প্রেসিডেন্টের ছবি।
 
মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে অনলাইনে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০০৩ সালে ‘মিজারেবল ফেইলিউয়ার’ (দুঃখজনক ব্যর্থতা) লিখে গুগলে কোনো কিছু খোঁজা হলে সবার প্রথমে আসতো সেসময়ের মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD