মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল বিভাগে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ১১৩১ চিকিৎসক

বরিশাল বিভাগে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ১১৩১ চিকিৎসক

Sharing is caring!

বরিশাল বিভাগে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৭০৮ জন এবং বেসরকারিতে ৪২৩ জন চিকিৎসক রয়েছেন, যারা এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত। এসব চিকিৎকরাই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি জানান, বরিশাল বিভাগের ৪৪টি সরকারি, ৬৭টি বেসরকারি হাসপাতাল রয়েছে যা চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভাগে যে পরিমাণ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দেওয়া হয়েছে তা বিতরণের পর এখনো ৭ হাজারের বেশি মজুদ রয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছেন, তাদের মধ্যে একজন সম্প্রতি ৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এবং ঝালকাঠিতে যে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তারাও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন, তাদের আসার যে পথটি রয়েছে সেটি বন্ধ করার জন্য নৌ-পুলিশের ডিআইজকে বলেছি। আমরা লক্ষ্য করেছি গত রোববার থেকে তাদের আসার প্রবণতা কিছুটা কমেছে।

এর বাইরে বিভাগে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি যথাযথ চলছে, কোথাও কোনো ব্যত্যয় দেখা গেলে আমরা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কঠোর ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রীর কাছ থেকে ধর্মীয় যে নির্দেশনা এসেছে, প্রতিটি ক্ষেত্রে তা পালন করা হচ্ছে। সহায়তার জন্য জেলা-উপজেলাগুলোতে পর্যাপ্ত চাল ও টাকা মজুদ রয়েছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধিসহ আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষকে এর সংক্রমণ থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD