সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৫৮

২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৫৮

Sharing is caring!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জন। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৮২ জন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাস ভবন থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময়ের মধ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৮২ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের ৪৮ জন পুরুষ, ১০ নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্তদের বয়স বিভাজনের ক্ষেত্রে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে সর্বোচ্চ ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ১৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মধ্যে ১৪ জন ঢাকার বিভিন্ন এলাকার। বাকিরা সবাই ঢাকার বাইরের। এরমধ্যে নারায়ণগঞ্জে রয়েছে ৮ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD