রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে লকডাউনে আছে ১৭ বাড়ি, তুলে নেয়া হয়েছে ১২ বাড়ির

বরিশালে লকডাউনে আছে ১৭ বাড়ি, তুলে নেয়া হয়েছে ১২ বাড়ির

Sharing is caring!

বরিশালে করোনা উপসর্গ সন্দেহে মৃত্যুবরণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়িসহ আশপাশের মোট ২৯ টি বাড়ি লকডাউন ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন।

এর মধ্যে করোনা সন্দেহে আক্রান্ত ও মৃত্যু ব্যক্তির নমুনা পরীক্ষা করা পর তাদের মধ্য করোনার সংক্রামক না পাওয়ায় ১২ টি বাড়ি লকডাউন তুলে নিছে স্ব স্ব উপজেলা প্রশাসন।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় বাকেরগঞ্জ উপজেলায় চার বাড়ি , সদর উপজেলায় দুই বাড়ি , উজিরপুর উপজেলায় পাঁচ বাড়ী ও মেহেন্দীগঞ্জ উপজেলায় একটি সহ মোট ১২ টি বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে আগৈলঝাড়া উপজেলায় যুবকের মৃত্যুর পর তাঁর আশেপাশের ১৬ টি বাড়ি ও মেহেন্দীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সন্দেহে একজনের নমুনার রিপোর্ট না হওয়ায় একটি বাড়ি সহ মোট ১৭ টি বাড়ি লকডাউনের আওতায় রয়েছে৷

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তির এবং করোনা সন্দেহে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা জন্য পাঠানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে । একই সাথে মৃত্যু ব্যক্তি ও করোনায় আক্রান্ত সন্দেহে রোগীর বাড়ি সহ আশেপাশের বাড়ি লকডাউন ঘোষণা করছে উপজেলা প্রশাসন।
এছাড়াও ইতোমধ্যে যাদের পাঠানো নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসায় তাদের বাড়ির লকডাউন তুলে নেয়া হয়ছে ।

করোনার বিস্তার রোধে বরিশাল জেলা প্রশাসন সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা কঠোর হস্তে বাস্তবায়ন করছে বলেও জানান এই জেলা প্রশাসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD