মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
দুস্থদের ত্রাণ দিল র‌্যাব-৮

দুস্থদের ত্রাণ দিল র‌্যাব-৮

Sharing is caring!

বরিশালে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, সামাজিক দূরত্ব রেখা অঙ্কন এবং করোনা ভাইরাস প্রতিরোধী কর্মসূচি চালিয়েছেন র‌্যাব-৮ এর সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে বরিশাল নগরের বিভিন্ন এলাকায় যারা দুঃস্থ এবং অসহায় ব্যক্তিবর্গ আছেন, যাদের আয়-রোজগারের পথ সংকীর্ণ হয়ে গেছে তাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল র‌্যাব-৮ কর্তৃক শহরের বিভিন্ন স্থানে (ফার্মেসি, কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটার) দোকান সমূহের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগণের সুবিধার্থে সামাজিক দূরত্ব রেখা বা বৃত্ত অঙ্কন করা হয়।

 

এছাড়াও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিকভাবে হাত ধৌতকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়।

এসময় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মেডিক্যাল অফিসার মেজর মো. খালেদ মাহমুদ, আইন কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD