রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার হোম কোয়ারেন্টিনে

বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার হোম কোয়ারেন্টিনে

Sharing is caring!

করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে গেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদার। ভারত থেকে ফিরে তিনি বাবুগঞ্জ উপজেলার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

শনিবার (২১ মার্চ) ভারতে প্রায় দু’মাসের চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে দেশে ফিরেন সুজিত হাওলাদার।

তবে দেশে ফিরলেও ইউএনওর ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খানের কাছ থেকে নিজের দায়িত্বভার বুঝে নেননি তিনি।

এসি ল্যান্ডকে দায়িত্বে রেখেই রোববার (২২ মার্চ) ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে গেছেন ইউএনও সুজিত হাওলাদার।

এ বিষয়ে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারতে যাওয়ার আগে ছুটিতে যাওয়ার সময়ই আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। তার মেয়াদকাল ৩০ মার্চ পর্যন্ত রয়েছে। স্যার এসে দায়িত্ব না নিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। যেটা এখন বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য স্বাভাবিক একটা নিয়ম।

হোম কোয়ারেন্টাইনে থাকার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার সাংবাদিকদের জানান, চিকিৎসাজনিত কারণে দু’মাসের ছুটি নিয়ে সপরিবারে ভারতে গিয়েছিলেন তিনি। তবে ওই ছুটি ১৫ দিন বাকি থাকতেই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফিরে আসেন।

তিনি জানান, যদিও করোনা ভাইরাসে আক্রান্তের কোনো উপসর্গ তার শরীরে নেই, তবুও সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাড়তি সতর্কতা অবলম্বনের জন্যই স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD