বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে বিএনপির সাবান বিতরন

বরিশালে বিএনপির সাবান বিতরন

Sharing is caring!

বরিশালে করোনা সংক্রামন এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারনা এবং সাবান ও হাত ধোয়ার সামগ্রী বিতরন করেছে বিএনপি।

শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদররোড,কাটপট্ট্রি সহ বিভিন্ন এলাকা ঘুরে পথচারী, রিক্সা চালক ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে করোনা সংক্রামন এড়াতে সচেতনতা সৃষ্টি করেন দক্ষিন জেলা বিএনপি নেতারা। তাদের মাঝে সাবান এবং হাত ধোয়ার তরল পদার্থ বিতরন করেন নেতৃবৃন্দ।

এ সময় জেলা (দক্ষিন) জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, কোতয়ালী বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মির্জা রিয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ মার্চ করোনা বিষয়ে সচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীর সদর রোডে লিফলেট বিতরন করেন মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এর আগে করোনা বিষয়ে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীতে প্রচারপত্র বিলি করেন বাসদ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD