সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
পায়ুপথে ইয়াবা, গ্রেফতার বাবা-ছেলে রিমান্ডে

পায়ুপথে ইয়াবা, গ্রেফতার বাবা-ছেলে রিমান্ডে

Sharing is caring!

অনলাইন ডেক্স: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে প্রায় দুই হাজার ৮৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার বাবা-ছেলেকে দু’দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- ইউনুস (৪৫) ও তার ছেলে রাসেল (১৫)। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ নোয়াপাড়া (সাবরাং) গ্রামে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পায়ুপথ থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ইউনুস ও তার ছেলে রাসেল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় গতিবিধি সন্দেহজনক হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। প্রথমে ইউনুসের পায়ুপথ থেকে এক হাজার ৮৫০ পিস ও পরে রাসেলের পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা বের করে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস ও রাসেল জানান, টেকনাফের নয়াপাড়ার জাবেদ নামে একজন তাদের এ ইয়াবা ঢাকায় এক ব্যক্তির কাছে পৌঁছানোর দায়িত্ব দেন। বিনিময়ে ইউনুসকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD