সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
করোনা: ছাত্রদলের কর্মসূচি স্থগিত

করোনা: ছাত্রদলের কর্মসূচি স্থগিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনা ভাইরাস আতঙ্কে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।

সাত্তার পাটোয়ারী বলেন, মঙ্গলবার পূর্বঘোষিত দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ মাহফিল ও জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, মূল দল বিএনপির নির্দেশেই এসব কর্মসূচি বাতিল করা হয়েছে। মঙ্গলবারের বাতিল করা দু’টি কর্মসূচির মধ্যে ছিল, খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ।

অপরদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলু, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা মিজানুল ইসলাম, সাকিবুল হাসান, আরিফুল ইসলাম ও সজিব মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

তিনি বলেন, ঘোষিত এসব কর্মসূচি বাতিলের পাশাপাশি মূল দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত বড় কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD