বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে মাদক ব্যবসায়ীর ৯ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক ব্যবসায়ীর ৯ বছরের কারাদণ্ড

Sharing is caring!

বরিশালে মাদক মামলায় শাওন নামে এক ব্যক্তিকে পৃথক ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শাওন নগরের আমিরকুটির এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহমেদ আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্র জানা যায়, ২০১৬ সালের ২ আগস্ট নগরীর ২৫নম্বর ওয়ার্ডের মোবারক আলী মোল্লা সড়কের পুকুর পাড় থেকে শাওনকে আটক করে র‌্যাব-৮ এর একটি দল।এসময় তার কাছে থেকে ৬৭ পিস ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডি মামুনুর রশিদ খান বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এরপর একই বছরের ৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম।

মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক একটি ধারায় সাত বছরের কারাদণ্ড এবং সাত হাজার টাকা অর্থদণ্ড দেন। আরেক একটি ধারায় দুই বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD