মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
করোনাভাইরাস : আতঙ্ক নয়, জনসচেতনতাই আমাদের লক্ষ্য

করোনাভাইরাস : আতঙ্ক নয়, জনসচেতনতাই আমাদের লক্ষ্য

Sharing is caring!

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই। আমাদের দেশে এই ভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃস্টি করছে একটি পক্ষ। ওই পক্ষটির রটানো গুজবে কান না দিয়ে করোনাভাইরাস মোকাবেলায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আতঙ্ক সৃস্টি না করে জনসচেতনতাই আমাদের লক্ষ্য থাকা উচিৎ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ১ নং লেকচার গ্যালারিতে করোনাভাইরাস রোগ-২০১৯ (কবিড-১৯) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

শের-ই বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় বক্তারা আরো বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রতিরোধক টিকা আবিস্কার করা হয় নি। তাই এ রোগ থেকে দুরে থাকতে মানুষকে সর্তক থাকতে হবে। চীনসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আশার কথা হলো বর্তমান সরকার ও স্বাস্থ্য বিভাগের জরুরী ও বিশেষ পদক্ষেপে এই করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী আমাদের দেশে আসেনি। তাই বলে আমাদের বসে থাকলে চলবে না। সকল চিকিৎসক ও জনগনকে এ বিষয়ে সর্তক থাকতে হবে।

শের-ই বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অসিৎ ভূষণ দাস’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম সারওয়ার, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের ফার্মাকোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জাহাঙ্গির হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ ইমুরুল কায়েস, ডাঃ মাসুম আহম্মেদ ও ডাঃ এফ আর খান।

উপস্থিত ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD