শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
বগুড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স:বগুড়ায় আপেল (৩৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা এবং তার বড় ভাই আল মামুনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

নিহত আপেল বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও তিনি ইউনিয়ন বিএনপির সক্রিয় একজন কর্মী। তার বড় ভাই আল মামুন গোকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার রংপুর মহাসড়কে পাকুড়তলা এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, আপেল ও তার বড় ভাই মামুন গরু কেনার জন্য বাসযোগে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিহারা বন্দরের আগে পাকুড়তলা নামকস্থানে কিছু লোক বাসটি থামিয়ে তাদের বাস থেকে নামিয়ে মহাসড়কের পাশে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আপেলের মৃত্যু হয় এবং তার ভাই মামুন আহত হয়। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আর কে বি রেজাব জানান, বাস থেকে নামিয়ে নেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন দুই ভাইকে সকালে মহাস্থান বন্দরে দেখেছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD