বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
খিলগাঁওয়ে ২ অপহরণকারী আটক

খিলগাঁওয়ে ২ অপহরণকারী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীর খিলগাঁও এলাকা থেকে প্রাইভেটকারসহ দুই অপহরণকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে র‌্যাব সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থেকে নারীর চিৎকার শুনে র‌্যাব সদস্যরা দুই অপহরণকারী সজল আহম্মেদ (২৮) ও মামুন হোসেনকে (২৬) আটক করে তাকে উদ্ধার করেন। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, মেমোরি কার্ড ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ভিক্টিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিনা রানী বলেন, ওই নারী একজন গৃহিনী। দুই সন্তান ও স্বামীসহ রাজধানীর একটি ভাড়া বাসায় বসবাস করেন তিনি। আটক সজলের সঙ্গে ভিক্টিমের বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ভিক্টিমের কিছু ভিডিও চিত্র তার মোবাইল ফোনে ধারণ করেন। পরে সজল ভিক্টিমকে বিয়ে করতে অস্বীকার করলে ভিক্টিম অন্য জনকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে সজল তার কাছে থাকা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে হুমকি দিয়ে আসছিলেন।

ওই গৃহিনী ভয়ে সজলের দাবি পূরণ করে আসছিলেন। এক পর্যায়ে সজলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এতে সজল ক্ষুদ্ধ হয়ে ভিক্টিমের ছবি, ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেয়।

আটক সজলের বরাত দিয়ে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিনা আরও জানান, প্রাইভেটকার চালক মামুনকে সঙ্গে নিয়ে সজল ওই নারীকে অপহরণের পরিকল্পনা করেন। আটক মামুন তার গাড়িতে পুলিশ ও আইনজীবীর স্টিকার ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক বহন করে আসছিলেন। আটক দু’জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD