সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
গৌরনদীতে মেছো বাঘের অসুস্থ্য ছানা উদ্ধার

গৌরনদীতে মেছো বাঘের অসুস্থ্য ছানা উদ্ধার

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলায় বিপন্ন প্রজাতির প্রানীর হিসেবে পরিচিত মেছো বাঘের একটি অসুস্থ্য ছানা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উজেলার সরিকল গ্রামের বাবুল মীর এর বাড়ির একটি পরিত্যাক্ত বসত ঘরের ভেতর থেকে ছানাটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মেছো বাঘের অসুস্থ্য ছানাটিকে দেখতে পেয়ে বাড়ির লোকজন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়।

খবর পেয়ে ওই পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য (কনেস্টাবল) ঈমান আলী সেখান থেকে মেছো বাঘের ছানাটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানকে অবহিত করেন। তিনি ছানাটিকে তার অফিসে নিয়ে আসেন এবং উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে চিকিৎসা সেবা প্রদান করেন।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা খাদ্য পরির্দশক অশোক কুমার চৌধুরীর উপস্থিতিতে মেছো বাঘের ওই ছানাটিকে গৌরনদী উপজেলা বন সংরক্ষন কমর্কতা মোঃ সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মেছো বাঘের ওই ছানাটি উপজেলা বন সংরক্ষন কমর্কতার হেফাজতে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD