রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঘুষের অভিযোগ থেকে সিনহাকে অব্যাহতি

ঘুষের অভিযোগ থেকে সিনহাকে অব্যাহতি

Sharing is caring!

বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা ঘুষের মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা।

তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে গত ৪ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের পরিচালক সৈযদ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করেন। অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশও করা হয় প্রতিবেদনে।

সেই প্রতিবেদন সম্প্রতি উপস্থাপন করা হলে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এসকে সিনহাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

ওই আদালতে দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম রোবাবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। তিনি বলেন, এসকে সিনহার বিরুদ্ধে দু’টি মামলা ছিল। যার মধ্যে নাজমুল হুদার মামলায় তাকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করেছিলেন তদন্ত কর্মকর্তা।

আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুদকের করা অপর মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরুর প্রক্রিয়া চলছে।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এসকে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে দুদক তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

তদন্ত শেষে দুদক জানায়, প্রাথমিকভাবে মামলাটি কাল্পনিক ও সাজানো প্রমাণিত। অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নাজমুল হুদা মিথ্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে বিষয়টি প্রমাণিত হওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD