সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালী পলিটেকনিকে ২য় শিফটে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী পলিটেকনিকে ২য় শিফটে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

Sharing is caring!

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ক্যাম্পাসে দ্বিতীয়,চতুর্থ এবং ষষ্ঠ বর্ষের অন্তত সহস্র শিক্ষার্থী এ কর্মসূচী পালন করেন।

এসময় শিক্ষার্থীরা জানায়, চলতি বছরের পহেলা ফেব্রুয়ারী থেকে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মূখে পরেছে।

উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন, মীর মোহম্মদ মহিবুল্লাহ, জাওয়াদুল কবির প্রিতম, তৃনা বিশ্বাস, হারুন অর রশিদ, রিমি ইসলাম প্রমূখ।

এ প্রসঙ্গে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, ২য় শিফটে ক্লাস নেয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক শিক্ষকদের যে সম্মানী দেয়া হতো। তা ১৯ মাস থেকে বন্ধ রয়েছে। ফলে শিক্ষকরা শিক্ষা কর্মবিরতি দিতে বাধ্য হয়েছে। এ কর্মবিরতির আওতায় আগামী ১২ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত নানা কর্মসূচী পালন করবে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।

এদিকে সাধারন ছাত্ররা জানিয়েছেন, শীঘ্রই শিক্ষা কার্যক্রম শুরু না হলে তারা মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করতে বাধ্য হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD