সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে আইনজীবীদের কোর্ট বর্জন-বিক্ষোভ

পটুয়াখালীতে আইনজীবীদের কোর্ট বর্জন-বিক্ষোভ

Sharing is caring!

পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বশিরুল আলমের কাছে চাঁদা দাবি ও তার ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কোর্ট বর্জন ও বিক্ষোভ-মিছিল এবং সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ লাইনের সামনে দিয়ে সোনালী ব্যাংক মোড় হয়ে পুনরায় আইনজীবী সমিতির ভবনের হল রুমে সমাবেশ করে আইনজীবীরা।

বিক্ষোভ-মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম আহাদ দুলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশীদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশীদ, অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট ওহিদ সরোয়ার কালাম প্রমুখ। এসময় আইনজীবী সমিতির সব সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, অ্যাডভোকেট বশিরুল আলমের কাছে চাঁদা দাবি ও হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

হামলার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনজীবীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD