বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

Sharing is caring!

বগুড়ায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাব সদস্যরা বগুড়া সদর উপজেলার বৃন্দাবন পূর্বপাড় এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত রোমান মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার হিজলী এলাকার মিঠু মিয়ার ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী জানান, আটক রোমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পরীক্ষার আগে সংগ্রহ করতেন। পরে তা অর্থের বিনিময়ে কোমলমতি পরীক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোম্পানি কমান্ডার রওশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD