রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Sharing is caring!

কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।

প্রেসক্লাব প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালের পাদদেশে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এর আগে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, সাবেক সাংসদ টিপু সুলতান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, কবি হেনরী স্বপন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, নারী সংগঠক রহিমা সুলতানা কাজল, শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সহকারি রেজিষ্ট্রার বাহাউদ্দিন গোলাপ, ডাঃ মিজানুর রহমান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি কাজী মিরাজ মাহামুদ, ইত্তেফাক ব্যুরো প্রধান শাহীন হাফিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, ক্রিড়া সম্পাদক কেএম নয়ন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, যুগান্তর বরিশাল ব্যুরো রিপোর্টার সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু, আহম্মেদ নাসির, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সুখেন্দু এদবর প্রমূখ।

এর আগে বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেসুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পারভেজ রানা’র আত্মার শান্তি কামণায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD