সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বিএম কলেজে আকর্ষনীয় ২৩ সরস্বতী পূজা

বিএম কলেজে আকর্ষনীয় ২৩ সরস্বতী পূজা

Sharing is caring!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আদলে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজেও আয়োজন করা হয়েছিলো সরস্বতী পূজা।

৩০ জানুয়ারী এক যোগে কলেজের মূল ভবনের সামনের মাঠে এই পূজা অনুষ্ঠিত হয়।

বিদ্যার দেবীর আরধনায় যোগ দেয় কলেজের ২২ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পৃথক ২২ মন্ডপে পূজার আয়োজন করা হয়। এছাড়া মূল মন্ডপে পূজার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, ২২ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের নিজের ডিপার্টমেন্টগুলোর পূজা মন্ডপগুলোকে আকর্ষনীয় ভাবে সাজিয়ে তোলে।

শিক্ষার্থীরা জানান, এই আয়োজন সত্যিই দরকার ছিলো ব্রজমোহন কলেজে। এই কলেজের ঐতিহ্যকে আরো শক্ত রাখতে বিদ্যার দেবীর আরধনা এভাবে যদি প্রতিবছর চলমান রাখা যায় তাহলে বেশ ভালো হয়। আমরাও উৎসুক বিষয়টিতে। কলেজের সরস্বতীয় পূজাতে এক সাথে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা জমায়েত হয়। পাশাপাশি আমাদের উৎসবে সামিল হতে ভুল করেনি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ কুসুম দাস জানান, গতবছর থেকে এই ভাবে পূজা চালু করা হয় বিএম কলেজে। গতবার ১৩ ডিপার্টমেন্ট সরস্বতী পূজা করা হয় আর এবার ২২ মন্ডপে। কলেজের মূল পূজা সহ মোট ২৩ মন্ডপে বিদ্যার দেবীর পূজা অর্চনা করা হয়। যার আয়োজনে ছিলো ২২ ডিপার্টমেন্ট। পূজা উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় কলেজে। এছাড়াও বেশ উৎসাহের সাথেই শিক্ষার্থীরা পূজায় অংশগ্রহণ এবং তারা অংশগ্রহণ করে আরো পূজা আকর্ষনীয় করে তোলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD