শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ববিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন অনুষ্ঠিত

ববিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল পৌণে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ফেডারেশন।

বঙ্গবন্ধুর স্মৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়। সকাল ৯ টায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ৯.৩০ মিনিটে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ করে অধিবেশনের ২য় পর্ব শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রেজিস্টার ( অতিরিক্ত দায়িক্ত) প্রফেসর ড. মু্হসিন উদ্দীন, রাহাত হোসাইন ফয়সাল, ড. হাফিজ আশরাফুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের (গ্রেড ১৭-২০) সভাপতি মো: হাসানুজ্জামান।

সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। তারা নিজেদের অধিকার ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন আয়োজন করায় তারা বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দেন।

সম্মেলনে ববি উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, “বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য ইউজিসি থেকে সম্বনিত প্রজ্ঞাপন দিলে আপনাদের জন্য ও বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলকর। মুজিববর্ষকে সামনে রেখে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও সেমিনার আয়োজনের আহবান জানান।”
সম্মেলনে ১৩ টি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD