সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
মোবাইলে অন্তরঙ্গ ছবি নিয়ে ঝগড়ায় খুন হন বেল্লাল, দাবি স্ত্রীর

মোবাইলে অন্তরঙ্গ ছবি নিয়ে ঝগড়ায় খুন হন বেল্লাল, দাবি স্ত্রীর

Sharing is caring!

ভোলার চরফ্যাশন উপজেলায় তেঁতুলিয়া নদীতে বালুবাহী জাহাজ থেকে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন সুকানি বেল্লাল হোসেন (২৮)। চার দিন অতিবাহিত হলেও নিখোঁজ সুকানির মরদেহ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্বামীর খোঁজে রাত-দিন নদীর পাড়ে অবস্থান করছেন তার স্ত্রী রিতু ওরফে সুনিয়া (২২)। তিনি অভিযোগ করে বলেছেন, আমার স্বামী জাহাজ থেকে পড়ে যাননি, অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখে ফেলা নিয়ে ঝগড়ার দ্বন্দ্বে তাকে মেরে জাহাজ থেকে নদীতে ফেলে দেয়া হয়েছে।

মঙ্গলবার নিখোঁজ বেল্লালের স্ত্রী রিতু দাবি করেন, পাঁচ বছর আগে রঙ নম্বরে ফোনকলের সূত্রে বেল্লালের সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়। তার স্বামীর মোবাইলে তাদের দুজনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি থাকায় ওই মোবাইলটি তিনি কারও হাতে দিতেন না।

ওই ছবি দেখায় গত চার-পাঁচ দিন আগে তার স্বামী বেল্লালের সঙ্গে জাহাজের স্টাফ আক্তার হোসেনের ঝগড়া হয়। এ কারণে তাকে মেরে জাহাজ থেকে নদীতে ফেলে দেয়া হয়েছে।

সে যদি নদীতে পড়ে যেত, তবে মোবাইলটিও নদীতে পড়ে যেত। মোবাইলটি আক্তারের হাতে এলো কী করে?

এদিকে সুকানি নিখোঁজের ঘটনায় তার ভাই মাহাবুব হাওলাদার বাদী হয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগ এনে সোমবার রাতে শশীভূষণ থানায় জাহাজটির তিন মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় জাহাজ মালিক মানিক হাজারী, সোহান সিকদার ও মানিক সিকদার এবং জাহাজের স্টাফ আক্তার হোসেন, সুজাউদ্দিন, এমরান ও ওমরকে আসামি করা হয়েছে।

এর পর থানা পুলিশ মামলায় অভিযুক্ত জাহাজের চার স্টাফ আক্তার হোসেন, সুজাউদ্দিন, এমরান ও ওমরকে আদালতে সোপর্দ করেছে।

শশীভূষণ থানার ওসি মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনার চার দিন অতিবাহিত হলেও নিখোঁজ সুকানির মরদেহ উদ্ধার করতে পারেনি বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তবে বেল্লালের বড় ভাই কবির হাওলাদার অভিযোগ করেছেন, তল্লাশি অভিযানের নামে ডুবুরি দল লোক দেখানো অভিযান চালিয়েছে। সঠিকভাবে তল্লাশি চালালে আমার ভাইকে পাওয়া যাবে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, ঘটনার পর দিন দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুর্ঘটনাস্থল এবং তার আশপাশে নদীতে তল্লাশি চালিয়েছে বরিশাল থেকে আসা ডুবুরি দল। কিন্তু লাশের কোনো হদিস পাওয়া যায়নি।

জাহাজের স্টাফরা আমাদের সঠিক স্থান বলতে পারেননি। তাই তল্লাশি অভিযানে হিমসিম খেতে হয়েছে ডুবুরি দলকে।

জানা গেছে, গত শনিবার বিকালে বকসীসংলগ্ন নদী থেকে বালি উত্তোলন করে জাহাজটি লেতরা ব্রিজ ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ওই সময় জাহাজ থেকে নিখোঁজ হন সুকানি বেল্লাল হোসেন। জাহাজ স্টাফ আক্তার হোসেন তেঁতুলিয়া নদী থেকে মায়া নদীর প্রবেশমুখে ডুবোচরে ধাক্কা লেগে সুকানি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন বলে দাবি করা হয়।

তবে নিখোঁজ বেল্লালের স্ত্রীর রিতু ওরফে সুনিয়ার অভিযোগ, তার স্বামীকে মেরে জাহাজ থেকে নদীতে ফেলে দেয়া হয়েছে।

রিতুর মা পারুল বেগম জানান, শনিবার বিকালে এ ঘটনা শোনার পর থেকে তাদের নাওয়া-খাওয়া বন্ধ।

তেঁতুলিয়া নদীতে স্বামীর লাশ মিলবে এবং লাশ নিয়েই বাড়ি ফিরবেন– এ আশায় নদীটির তীরে স্বজনদের নিয়ে লাশের অপেক্ষায় আছেন বেল্লালের স্ত্রী রিতুসহ স্বজনরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD