রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ই-পাসপোর্টের জন্য ফটো-ডিজিটাল সই করলেন প্রধানমন্ত্রী

ই-পাসপোর্টের জন্য ফটো-ডিজিটাল সই করলেন প্রধানমন্ত্রী

Sharing is caring!

ইলেকট্রনিক পাসপোর্টের (ই-পাসপোর্ট) জন্য ফটো ও ডিজিটাল সই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ই-পাসপোর্টের জন্য গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোগ্রাফ সংগ্রহ করেছে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ (ডিপিআই)।

প্রধানমন্ত্রী ই-পাসপোর্টের জন্য ইলেকট্রনিক ডিভাইসে ডিজিটাল স্বাক্ষরও দিয়েছেন বলে জানান মুন।

এ সময় অন্যান্যের মধ্যে ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ধাপে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী পাসপোর্ট কার্যালয় থেকে ই-পাসপোর্ট দেওয়া হবে। পর্যায়ক্রমে তা দেশের সব পাসপোর্ট কার্যালয় থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও) এর মতে, বর্তমানে একশ’র বেশি রাষ্ট্র ও সংস্থা (জাতিসংঘ) ই-পাসপোর্ট ইস্যু করছে এবং ৪৯ কোটি ই-পাসপোর্ট চালু রয়েছে।

ই-পাসপোর্ট প্রচলিত সাধারণ পাসপোর্টের চেয়ে বেশি নিরাপদ। এতে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য সম্বলিত একটি ইলেক্ট্রনিক চিপ সংযুক্ত থাকে।

জার্মান কোম্পানি ভেরিদোস জিএমবিএইচ  বাংলাদেশের  ই-পাসপোর্ট  নিয়ে কাজ করছে। ২০১৮ সালের ১৯ জুলাই  ডিপিআই ও ভেরিদোস কোম্পানি মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই-পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।

এ প্রকল্পের ব্যয় ৪ হাজার ৫৪৯ কোটি  টাকা এবং ২০২৮  সালের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মোট ৩ কোটি ই-পাসপোর্ট দেওয়া হবে। যার মধ্যে ২ কোটি জার্মানি থেকে তৈরি করে আনা হবে। যারা প্রথমে আবেদন করবেন তারা জার্মানির তৈরি ই-পাসপোর্ট পাবেন এবং এর মেয়াদ হবে পাঁচ ও দশ বছর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD