রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এমপি মান্নানের দাফন সোমবার সারিয়াকান্দিতে

এমপি মান্নানের দাফন সোমবার সারিয়াকান্দিতে

Sharing is caring!

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের প্রথম জানাজা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। পরে তাকে নির্বাচনী এলাকা বগুড়ার সারিয়াকান্দিতে সমাহিত করা হবে।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, আগামী সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে মরহুমের মরদেহ নিজ সংসদীয় এলাকা বগুড়ার সোনাতলায় নেওয়া হবে। সেখানেও একটি জানাজা হবে। এরপর সারিয়াকান্দিতে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আব্দুল মান্নানের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আব্দুল মান্নানের মেয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছেন। সেখান থেকে আগামীকাল (রবিবার) রাতে তিনি দেশে ফিরবেন। সে পর্যন্ত আব্দুল মান্নানের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে।

সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মান্নান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। সেখানেই বুকে ব্যাথা শুরু হলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD