সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
আগাম আলুতে কৃষকের হাসি

আগাম আলুতে কৃষকের হাসি

Sharing is caring!

আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। আগাম জাতের আলু চাষ করে দাম ভালো পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

কৃষকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ে ব্যাপকভাবে আলুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। ধানের ন্যায্য মূল্য না পেয়ে বিভিন্ন সবজি চাষে ঝুঁকছে কৃষকেরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের জুয়েল রানা  বলেন, গত বছরের চেয়ে এ বছর আলুর দাম অনেক বেশি। তাই এবার আগাম আলু চাষ করে ভালো দাম পাচ্ছি।

বালিয়া ইউনিয়নের আলুচাষি কালাচাঁন মিয়া বলেন, প্রতিবছর ৩০-৪০ বিঘা জমিতে আলু চাষ করি। এবারও ৩০ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছি। গতবারের থেকে এবারের দাম অনেক ভালো। প্রতি বিঘায় আলুর চাষ করতে আমার খরচ হয়েছে ২৫-৩০ হাজার। এতে ভালো ফলন হলে প্রতি বিঘা আলু বিক্রি আছে ৫০-৬০ হাজার টাকা। গত বছর আলুর দাম ছিল ৮-১০ টাকা। এবার আমরা আলু বিক্রি করেছি ১৭-১৮ টাকা।

দিনমজুর রাবেয়া জানান, আমার এক ছেলে এক মেয়ে নিয়ে আমার সংসার। মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। কালাচান মিয়া ভাইয়ের আলুর খামারে কাজ করে আমাদের সংসার চালাই। আমরা প্রায় ২০-২৫ জন একসঙ্গে কাজ করি। এতে আমাদের বাইরে কাজ করতে যেতে হয় না। কালাচান মিয়া ভাইয়ের কৃষি খামারে কোনো না কোনো কাজ থাকে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে জেলায় আলু চাষ হয়েছে প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে। এরই মধ্যে আট হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসে বলেন, এবারে আবহাওয়া অনুকূল থাকায় আগাম জাতের আলুর ফলন ভালো হওয়ায় চাষিরা বেশ লাভবান হচ্ছে। ঠাকুরগাঁওয়ের মাটি বেশ উর্বর তাই ফলন ভালো হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে আলু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD