সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবসে ফলজ ও বনজ চারা বিতরন

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবসে ফলজ ও বনজ চারা বিতরন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার সকল ১০ টায় কুয়াকাটা পৌরসভা এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। কুয়াকাটা পৌর ভবন থেকে মহসড়ক হয়ে শোভাযাত্রাটি সৈকতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে কুয়াকাটা পৌরসভায় এসে শেষ হয়। এসময় একটি গাছের চারা রোপন করেন কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক। পরে কুয়াকাটা পৌরসভা  চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো.ইয়াসীন সাদেক । কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, শিক্ষক মাঈনুল ইসলাম মান্নান, শিক্ষক শিক্ষার্থী গনমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। মোয়াজ্জেম হোসেন কলাপাড়া ০৪-০৬-২০২৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD