বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রংপুরের ৬টি আসনে বৈধ ৪৬ মনোনয়ন, বাতিল ১৪

রংপুরের ৬টি আসনে বৈধ ৪৬ মনোনয়ন, বাতিল ১৪

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আসনগুলোতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ১৪ জনের মনোনয়ন বাতিল করা হয়।
রোববার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীব সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
তিনি বলেন, রংপুরের সংসদীয় ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ ১৮টি রাজনৈতিক দলের ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ রয়েছে ৪৬ জনের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীবের দেওয়া তথ্য মতে যাদের মনোনয়ন বাতিল হয়েছে: রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক, আলী মোহাম্মদ আলমগীর। রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু, জাসদের কুমারেশ রায়। রংপুর-৩ (সদর ও সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুল হক ফুলু সরকার, স্বতন্ত্র প্রার্থী নজমুল হক। রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা) আসনে বিএনপির আমিনুল ইসলাম রাঙ্গা ও জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির ডা. মমতাজ হোসেন, শাহ্ সোলায়মান ফকির, মুসলিম লীগের মওদুদা আকতার ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মণ্ডল এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলাল হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD