রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
৫ জুন একযোগে ১ কোটি গাছের চারা বিতরণ হবে: পরিবেশমন্ত্রী

৫ জুন একযোগে ১ কোটি গাছের চারা বিতরণ হবে: পরিবেশমন্ত্রী

Sharing is caring!

জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন সারাদেশে একযোগে এক কোটি গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

একইসঙ্গে সুন্দরবন রক্ষাসহ দেশের বনাঞ্চল বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নবনিযুক্ত সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসানের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বন শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মদ, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মাসুদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, ড. এসএম মনজুরুল হান্নান, আলমগীর মুহম্মদ মনসুরউল আলম ও মাহমুদ হাসান প্রমুখ।

পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ জন্য ফলদ, বনজ ও ওষুধিসহ সব প্রকার গাছের চারা বিতরণ করা হবে। তবে দেশীয় ফলজ গাছকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, দেশের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতন সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এর অংশ হিসেবে গত একমাসে সারাদেশে সাড়ে তিনশ’ ইটভাটা ধ্বংস করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী এক বছরের মধ্যে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করবে সরকার।

গত ৮ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান জিয়াউল হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD