মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বরিশাল ৬ টি আসনের ৫ প্রার্থী স্ব-শিক্ষিত

বরিশাল ৬ টি আসনের ৫ প্রার্থী স্ব-শিক্ষিত

Sharing is caring!

ক্রাইমসিন২৪:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬ টি আসনে ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের মধ্যে ১৬ টি দলের ৪৩ জন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। যদিও সতন্ত্র প্রার্থীর বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামীলীগের ব্যানারে। তবে প্রতিটি আসনে বিএনপির ২ জন করে মনোনয়ন দাখিল করায় সর্বোচ্চ ১২ জন প্রার্থীই এ দল থেকে মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে হলফনামায় মোট ৫ জন নিজেদেরকে উল্লেখ করেছেন স্ব-শিক্ষিত হিসেবে। এছাড়া ২ জন এসএসসি পাশ এবং ৩ জনের লেখাপড়া থেমেছে এইসএসসি পাশের পর। বাকিদের মধ্যে ৪ জন প্রকৌশলী, ৫ জন এলএলবি, ৭ জন গ্রাজুয়েট ও বাকীরা স্নাতকোত্তর। আর মোট প্রার্থীর মধ্যে ৬ জন পড়াশোনা করেছেন মাদ্রাসা শিক্ষায়। বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী আবদুস সোবাহান বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) ও একই দলের অপর প্রার্থী জহির উদ্দিন স্বপন এম.এস.এস পাশ, আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও জাকের পার্টির মোঃ বাদশা মিয়া স্ব-শিক্ষায় শিক্ষিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রাসেল সরদার এইচএসসি পাশ। বরিশাল-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী শাহে আলম এমএসসি পাশ, বিএনপির সৈয়দ শহিদুল হক জামাল স্ব-শিক্ষিত ও একই দলের অপর প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ এসএসসি পাশ, জাতীয় পার্টির মোঃ মাসুদ পারভেজ এমএ পাশ, এনপিপির সাহেব আলী স্ব-শিক্ষিত, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জহরুল ইসলাম এসএসসি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন কামিল (মাষ্টার্স) পাশ। এদিকে এই আসনে ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এ কে ফাইয়াজুল হকব্যাচেলর অব আর্টস (বিএ) পাশ, এম মোয়াজ্জেম হোসেন এমবিএ পাশ, মোঃ শাহ আলম মিঞা বিএ পাশ, মোঃ আনিচুজ্জামান ও সৈয়দা রুবিনা আক্তার এলএলবি পাশ। বরিশাল-৩ আসনে বিএনপির সেলিমা রহমান সমাজবিজ্ঞানে এমএসএস ও একই দলের জয়নুল আবেদীন এমএ পাশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ সিরাজুল ইসলাম কামিল পাশ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোঃ নুরুল ইসলাম বিএবিএড পাশ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান এলএলবি পাশ, স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান বিএসসি পাশ, বিকল্পধারা বাংলাদেশের এনায়েত কবির উচ্চ মাধ্যমিক ও জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। বরিশাল ৪ আসনে বিএনপির মেজবাউদ্দীন ফরহাদ এমকম ও একই দলের জে এম নুরুর রহমান এলএলবি পাশ, আওয়ামীলীগের পঙ্কজ নাথ বিএসসি অনার্স পাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহাবুবুল আলম মাষ্টার্স পাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোঃ নুরুল কারীম দাওরা হাদিস পাশ, বিএনএফ এর এনামুল হক বিএসএস (অনার্স) পাশ, ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ দাওরা হাদীস পাশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন স্নাকোত্তর সম্পন্ন করেছেন। বরিশাল-৫ সদর আসনে বিএনপির মজিবর রহমান সরওয়ার এলএলবি ও একই দলের অপর প্রার্থী মোঃ এবায়েদুল হক চাঁন উচ্চ মাধ্যমিক পাশ, আওয়ামীলীগের জাহিদ ফারুক স্নাতক (বিএ),ন্যাশনাল পিপলস পার্টির শামীমা নাসরিন এমএ পাশ, জাতীয় পার্টির এ কে এম মুরতজা আবেদীন এম এ পাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম কামিল পাশ ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুস ছাত্তার এমএ পাশ। বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা স্ব-শিক্ষিত, জাতীয় পার্টির (জেপি) খন্দকার মাহাতাব উদ্দিন বিএসসি পাশ, বিএনপির আবুল হোসেন খান এমএসএস ইন সোসিওলজি ও একই দলের আবুল হোসেন খান এমএসএস পাশ, গণফোরামের মোঃ ফোরকান আলম খান এমএসসি ইঞ্জিনিয়ার, জাসদের মোঃ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, গনফোরামের হিরণ কুমার দাস এলএলবি পাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নুরুল ইসলাম (আল আমীন) কামিল পাশ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার (ফারুক) এমবিএ পাশ ওস্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের এ কে এম নুরুল ইসলাম স্নাকোত্তর পাশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD