বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেই কর্মকর্তাকে বদলি

বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেই কর্মকর্তাকে বদলি

Sharing is caring!

বরিশালে অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কেএএম হাফিজুর রহমানকে বদলী করা হয়েছে।

রোববার বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ওয়েবসাইটেও এই বদলী সংক্রান্ত অফিস আদেশ দেয়া হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন সাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, কেএএম হাফিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পদে আগামী ২৬ এপ্রিলের মধ্যে যোগদান করতে হবে।

শনিবার লকডাউন উপেক্ষা এবং জনসমাগম করে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সংশ্লিস্টদের বিরুদ্ধে। খবর পেয়ে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান অবৈধভাবে মদ বিক্রির ছবি তুলতে যায়। এসময় সেখানকার উপস্থিত কর্মচারীরা ওই ক্যামেরাম্যানকে ধরে অফিসের মধ্যে নিয়ে নির্যাতন করে। খবর পেয়ে চলমান ভ্রাম্যমান আদালত র‌্যাবের সহায়তার সেখানে উপস্থিত হয়। পরে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কেএএম হাফিজুর রহমানকে বদলীর আদেশ জারী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তাকে ময়মনসিংকে বদলী করা হয়েছে বলে জানা গেছে এবং বরিশালে পরিতোষ কুমার কুন্ডুকে বদলী করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD