সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে এসএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে

বরিশালে এসএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে

Sharing is caring!

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

বরিশালে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮২ দশমিক ৬৭ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৭৬ দশমিক ৭২ শতাংশ। পাশাপাশি ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪৩২টি স্কুল থেকে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন,বিগত বছরের চেয়ে ফলাফল ভালো হয়েছে। তবে অন্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে এ দু’টি বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আশা করি সামনে আরও ভালো হবে।

আরও পড়ুন:**বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯.৭০%

**বরিশাল বোর্ডের ৫৪ কেন্দ্রে শতভাগ পাস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD