বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো মেলার উদ্বোধন

বরিশালে ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো মেলার উদ্বোধন

Sharing is caring!

‘তারুণ্য আর প্রযুক্তি’ ডিজিটাল বরিশালের শক্তি ’তরুণরাই গড়বে আগামীর বরিশাল’ শ্লোগান নিয়ে বরিশালে ডিজিটাল প্রযুক্তি প্রদর্শনী, ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো মেলার উদ্বোধন হয়েছে।

বুধবার দুপুর দেড়টায় বাংলাদেশ কম্পিউটার সমিতির বরিশাল শাখার আয়োজনে নগরীর এ.কে. স্কুল প্রাঙ্গনে ৫দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বাংলাদেশ কম্পিউটার সমিতির বরিশাল শাখার সভাপতি শাহ্ বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মোশারফ হোসেন সুমন, এ.কে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু সহ অন্যরা।

বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে তবে দ্বিতীয় দিন সকাল ১১টা থেকে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় ৬০টি স্টল এবং ৭টি প্যাভেলিয়নে তথ্যপ্রযুক্তির দেশ-বিদেশের জনপ্রিয় ব্র্যান্ড, প্রস্তুতকারক, আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান প্রযুক্তি সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD