মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সিটি নির্বাচন দক্ষিণে আ’লীগের প্রার্থী তাপস, বাদ সাঈদ খোকন

সিটি নির্বাচন দক্ষিণে আ’লীগের প্রার্থী তাপস, বাদ সাঈদ খোকন

Sharing is caring!

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, বাদ পড়েছেন সাঈদ খোকন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

এর আগে, দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচনে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। সেসময় চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হয়নি। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রোববার সকাল ১১টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন- শেখ ফজলে নূর তাপস, সাঈদ খোকন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব অধ্যাপক এমএ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী ও হাজী আবুল হাসনাত।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডিএসসিসির বর্তমান মেয়র সাঈদ খোকন। সেসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন রাজনীতিতে আমার কঠিন সময় যাচ্ছে। আমি সবসময় ঢাকাবাসীর পাশে ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ফরম জমা দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, হাজী মোহাম্মদ সেলিম, সাঈদ খোকন ও নজিবুল্লাহ হিরুসহ অন্যরা। এদিন তাপস নিজে আসেননি। তার পক্ষে ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ ও নিউমার্কেট থানার নেতারা উপস্থিত ছিলেন। আর হাজী সেলিম ও সাঈদ খোকন স্বশরীরে উপস্থিত হয়ে ফরম জমা দেন। নজিবুল্লাহ হিরুর পক্ষে তার সহকারী অ্যাডভোকেট ওমর ফারুক মনোনয়ন ফরম জমা দেন।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে হারিয়ে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র। আর বিভক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রথম নির্বাচিত নগরপিতা হন সাঈদ খোকন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD