মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Sharing is caring!

সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের ১২ টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫০.৯৩%। ‘ক’  ইউনিটে ৫৮০ টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

পরীক্ষা চলাকালীন সময়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপাচার্য’র সাথে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষকমন্ডলীসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপাচার্য সমগ্র বরিশালবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি আশা প্রকাশ করেন সকলের সম্মিলিত সহযোগিতা অব্যহত থাকলে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD