বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৪

পটুয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৪

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা টু উলানিয়া বন্দরের মাঝা-মাঝি কাচারী কান্দা নামক স্থানে রবিবার বিকেল সারে তিনটার সময় ঢাকা গামী বিআরটিসি এবং বেসরকারী পরিবহন অন্তরা বাসের মুখোমুখী সংগর্ষে নারী- পুরুষ সহ চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় জনসাধারণ এবং আহত পরিবারের পক্ষ থেকে জানা যায়, বিআরটিসি পরিবহনটি নিয়মিত বেলা সারে তিনটার সময় গলাচিপা উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে অপর দিক থেকে উলানিয়া ব্রীজবাজার  থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসলে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে চার পাচঁজন আহত হলে জ্যোস্না রানী( ৬০) এক যাত্রীর মাথায় গুরুতর আঘাত পাওয়ায় বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অন্যান্য আহত রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন।
এদিকে দুই বাসের মুখোমুখী সংঘর্ষের খবর শুনে ঘটনা স্থানে পুলিশ গিয়ে শান্তিসৃঙ্খলা বজায় রেখে দূর্ঘটনা কবলিত বাস দুটি কে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুলিশি হেফাজতে রাখবেন বলে জানিয়েছেন ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির। তবে দূর্ঘটনার পর থেকে ড্রাইভার এবং হেলপার পলাতক থাকায় কাউকে আটক করতে পারেনি গলাচিপা থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD