শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বরিশাল মেহেন্দিগঞ্জের আ,লীগের নেতা-কর্মী বিএনপিতে যোগদান

বরিশাল মেহেন্দিগঞ্জের আ,লীগের নেতা-কর্মী বিএনপিতে যোগদান

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রিপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিএনপিতে যোগদান করতে আসলে অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেন্দিগঞ্জ-হিজলা আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩দল সহ ঐক্য ফ্রন্টের মনোনিত প্রার্থী ও ক্ষরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বলেছেন, দেশের বর্তমান ভোটার বিহীন সরকার এত উন্নয়নের কথা বলার পরও তারা আজ জনগনের ব্যালট ভোটের প্রতি বিশ্বাষ করতে করতে পারছেনা।

তারা পুনরায় প্রশাসনের ভোটের উপর নির্ভর করে পুনরায় অবৈধভাবে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে এবার বাংলার জনগন তাদের ভোটের অধিকার কেড়ে নেয়ার জবাব ব্যালটের মাধ্যমে দেবেন।
তিনি বলেন আমাদের এই নির্বাচন দেশের গনতন্ত্র উদ্বার করা সহ মানুষের মুক্তির আন্দোলন।
তাই আমরা নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিতে চাই যাতে আপনারা নিজ নিজ ভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।
তিনি আরো বলেন দেখা যাবে আপনাদের প্রতি পুলিশী হয়রানী সহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি আসতে পারে কোন হুমকিতে ভয় পাবেন না। ওদের হুমকি-ধামকি মামলাবাজী সহ জবর দখলের দিন শেষ হয়ে আসছে।
আজ শুক্রবার সকাল ১১টায় বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ মেজবা উদ্দিন ফরহাদের বাসভবনে এসে যোগদান করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাবুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে শ্রিপুর ইউনিয়নের আওয়ামীলীগের জলিল সিকদার,জালাল সিকদার,নুর নবী বিশ্বাষ,কাজী নাজিম উদ্দিন সহ প্রায় অর্ধাশতাধিক নেতা কর্মী নিজ দলের অত্যাচার থেকে বাচতে বিএনপির মনোনিত ধানে শীর্ষের প্রাথী মেজবা উদ্দিন ফরহাদ সহ নেতা-কর্মীদের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এসময় আওয়ামীলীগ থেকে ফিরে আসা নেতা-কর্মীদের উর্দ্যেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন,শ্রিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী শাখাওয়াত হোসেন রুবেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য এ্যাড. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য এ্যাড. আবদুর মালেক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD