শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে।

নিহতরা হলেন- পটুয়াখালির বড় বিঘাই গ্রামের দেলোয়ার সিকদার (৫৫) ও কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মোসলেম আলী খান (৪০)।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের গোডাউন রোডের বাদুরতলা মোড় এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় নির্মাণ শ্রমিক দেলোয়ার সিকদার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের হেলপার শাওন হোসেনকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে শাওনকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া ট্রাকচালক সোহাগ হাওলাদারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে সকালে কাঁঠালিয়া উপজেলার আমুয়া থেকে ইঞ্জিনচালিত টমটম গাড়িতে করে শ্রমিকদের সঙ্গে মালাপত্র নিয়ে কাঁঠালিয়া শহরে আসছিলেন নির্মাণ শ্রমিক মোসলেম আলী খান। বাইপাস মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস টমটমটিকে চাপা দেয়। এতে মোসলেমের মৃত্যু ও চার শ্রমিক আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার ও মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে জানিয়েছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD