সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নলছিটিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নলছিটিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে তাপসী রানী চক্রবর্তী (৩৮) নামে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাপসী ওই এলাকার নিতাই চক্রবর্তীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী নিতাই গলার ফাঁস খুলে নিচে নামান। এ সময় নিতাইয়ে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূ যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে তার নিচে একটি খাট ছিল। খাট থেকে আড়ার উচ্চতা বেশি হওয়ায় এ মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে মনে হচ্ছে বলেও জানায় স্থানীয়রা।

নলছিটি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD