বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবি দিবস পালন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবি দিবস পালন

Sharing is caring!

বুদ্ধিজীবিদের স্মরণ করে রাখতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

শনিবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় থেকে শোক র‌্যালি বের করা হয়। এরপরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য শ্রদ্ধা নিবেদনের পরপরই পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, সেক্টর কমান্ডার’স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখা, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ২৪টি বিভাগ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, ডিবেটিং সোসাইটি, কীর্তনখোলা ফিল্ম সোসাইটি, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর মিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD