বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
চরফ্যাশনে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

চরফ্যাশনে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

Sharing is caring!

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) নুরাবাদ ইউপির নির্বাচনী গণসংযোগ নিয়ে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান ও আনারস প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নুরাবাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা গণসংযোগ করছিল। এসময় আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা লাঠি-সোটা নিয়ে হামলা চালালে ঘটনার সূত্রপাত ঘটে। খবর পেয়ে দু’পক্ষের সমর্থকরা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই বাজারের দু’পাশে অবস্থান নেয়। পরে প্রায় দুই ঘণ্টা দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে চারজন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল, জসিম ও কনস্টেবল সোহাগ আহত হয়েছেন।  এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নুরাবাদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD