বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে হোটেল এরিনায় অভিযান, মদ্যপানে ৬৩ জনের জেল-জরিমানা

বরিশালে হোটেল এরিনায় অভিযান, মদ্যপানে ৬৩ জনের জেল-জরিমানা

Sharing is caring!

বরিশাল নগরের এরিনা হোটেলের মদের বারে অভিযান চালিয়ে আটক ৬৩ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, বারে অবৈধভাবে মাদকসেবনের দায়ে আটক ৬৩ জনকে বিভিন্ন মেয়াদে জেলা ও জরিমানা করা হয়েছে। আটকদের মধ্যে সর্বনিম্ন চারদিন ও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক থেকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানা পুলিশ এরিনা হোটেলের মদের বারে অভিযান চালায়।

পুলিশ জানায়, হোটেলটির বারে মদ বিক্রির অনুমোদন রয়েছে। তবে লাইসেন্সবিহীন বা কাউকে মদ দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে ওই বারে মদ সেবন করছিলেন দণ্ডপ্রাপ্তরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD