সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের সংঘর্ষ

ঝালকাঠিতে দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের সংঘর্ষ

Sharing is caring!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝালকাঠিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের অতুল মাঝি খেয়াঘাট এলাকায় পৌর কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির খান এবং যুবলীগ নেতা কামাল শরীফ সমর্থকদের মাঝে দফায় দফায় এই সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে কমবেশি ২০ জনের মতো আহত হয়েছে। যাদের মধ্যে ১০ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। যাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মোট আহতদের মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

এদিকে এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ হবার কোন তথ্য আমার জানা নেই। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD