বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত (ভিডিও)

বরিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত (ভিডিও)

Sharing is caring!

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালন করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নগরের সার্কিট হাউজ চত্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উদ্বোধন শেষে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারি, জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ হামীরুল আজম।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এস এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আলম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সিপাওয়ার প্রজেক্টের সদস্য ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রচনা এবং প্রেজেন্টেশন প্রস্তুতির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক  এস এম অজিয়র রহমান।

এছাড়া বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশের আয়োজন করা হয়।

ভিডিও লিংক : https://m.youtube.com/watch?feature=share&v=luKwmyAqtOM&client=mv-google

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD