শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠি জেলা আ’লীগ সভাপতি শাহ আলম, সা. সম্পাদক পনির

ঝালকাঠি জেলা আ’লীগ সভাপতি শাহ আলম, সা. সম্পাদক পনির

Sharing is caring!

নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলমকে আবারও সভাপতি ও খান সাইফুল্লাহ পনিরকে আবারও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ঝালকাঠি পৌর শহরের শিশুপার্ক এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেনআওয়ামী লীগ পরিবারে যারা ভাঙন সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তাদের শিক্ষা দেওয়া দরকার। শিক্ষার মাধ্যমে তারা সংশোধন হলেতাদের দলের পদ-পদবী দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে। যারা নৌকায় চড়ে বিজয় লাভ করে আরেকজনের নৌকা ডুবায়তাদের আর কোনোদিন নৌকায় স্থান দেওয়া হবে না।

আমির হোসেন আমু বলেনস্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেতাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল যখন বলা হয়তখন অনেকেই বলেন এটা আওয়ামী লীগের কথা। কিন্তু নাএটা এখন বিশ্ববাসীর মুখেই শোনা যাচ্ছে। অন্য দেশের রাষ্ট্রনায়করা জানতে চান শেখ হাসিনার কাছে কি যাদুর কাঠি রয়েছেযে এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। শুধু উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠাই নয়শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমতথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানি চিনু।

  • জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকারসহ দলীয় নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD